• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:২৬:০৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

৩ হাজার পিস ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেফতার

৩ মে ২০২৬ সকাল ১০:৩৫:০১

৩ হাজার পিস ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার আরিফুল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত।

২ মে শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

আরিফুলের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জুবাইরুল আলম মানিক বলেন, “এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করত। তবে পরবর্তী সময়ে সে তেমনভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না এবং তার কোনো দলীয় পদপদবি নেই।”

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬