• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:৪১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৬:০৩

নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

নাটোর প্রতিনিধি: নাটোর সদরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় দফায় দফায় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।

১৫ নভেম্বর রোববার রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মনসুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

মধ্যরাতে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা জানান, নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারটি পাহারা দিচ্ছিলেন তিনি। রাত পৌনে ১১টার দিকে তিনটি মাইক্রোবাস এসে বাজারে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরিত হওয়ার পর ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত কমপক্ষে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সড়কে চলাচল করা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনশূন্য হয়ে পড়ে দত্তপাড়া বাজার। এক পর্যায়ে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা বনপাড়ার দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রোববার রাতে দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি পাইভেটকার নিয়ে বাজারে অবস্থান নেয় দুর্বৃত্তরা। এ সময় মুহুর্মুহু গুলি করা হয়।

আরও পড়ুন

দেশজুড়ে এসআরবির অভিযান, এক সপ্তাহে গ্রেফতার ৩৯২

এদিকে ঘটনার পর পরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ও গুলি ছুড়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩