• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩৪:৫৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

বনানীর ঢাকা গ্যালারিতে শুরু রাশিদ খানের একক প্রদর্শনী ‘নদীলিপি’

৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৯:০৫

বনানীর ঢাকা গ্যালারিতে শুরু রাশিদ খানের একক প্রদর্শনী ‘নদীলিপি’
রাশিদ খানের একক প্রদর্শনী। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: নদী ও মানুষের অবচেতন সম্পর্ক, স্মৃতি এবং অনুভূতির গভীরতা নিয়ে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি’।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

বনানীর ঢাকা গ্যালারির এ প্রদর্শনীতে শিল্পের মাধ্যমে নদী, মানুষ, স্মৃতি ও সময়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

মতিঝিল থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রদর্শনী শুরুর আগের দিন বুধবার বিকেলে আয়োজন করা হয় বিশেষ প্রাক্‌-প্রদর্শনী সন্ধ্যা। গ্যালারিতে প্রবেশ করেই দর্শনার্থীরা পান এক পরাবাস্তব অভিজ্ঞতা। ছাদ থেকে ঝুলে থাকা বিশাল তামাটে রঙের জালের ফাঁক দিয়ে দেখা যায় ঢেউখেলানো ফিরোজা জলের ক্যানভাস। পাশেই সাদা-কালো আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে খরস্রোতা নদীর বিস্তার।

এ ছাড়া বাঁশের তৈরি ঐতিহ্যবাহী মাছ ধরার সরঞ্জাম, হাতে তৈরি কাগজে ছোট ছোট ছবি ও শব্দের দ্যোতনা এবং নীল, হলুদ ও পলিমাটির উষ্ণ রঙে আঁকা চিত্রকর্ম প্রদর্শনীতে ভিন্নমাত্রা যোগ করেছে। সব মিলিয়ে শিল্পকর্মগুলো দর্শকদের সামনে নদীর বহুমাত্রিক রূপ তুলে ধরেছে।

প্রদর্শনীর প্রথম দিনে গ্যালারিতে সমবেত হন বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী ও শিল্পপ্রেমীরা। দিনের বিশেষ আকর্ষণ ছিল সান্ধ্যকালীন পর্ব ‘নদী আলাপ’। এতে নদীবিষয়ক দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী পিলু খান ও বাপ্পা মজুমদার, চিত্রশিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান, অভিনেত্রী সোহানা সাবা ও ভাবনা, কবি আলফ্রেড খোকন এবং চলচ্চিত্র নির্মাতা ফয়সাল রদ্দিসহ শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

নিজের শৈশবের স্মৃতি ও শিল্পভাবনা তুলে ধরে শিল্পী রাশিদ খান বলেন, ‘নদী বলতে আমরা শুধু দৃশ্যমান জলধারা বুঝি না; দৃশ্যমান নদীর বাইরে যদি তার অনুভূতি বা চেতনাকে দেখতে চাই— তবে নদী হলো মানুষের জীবন, স্মৃতি, সংস্কৃতি ও প্রবাহমান সময়ের এক চিরন্তন ব্যাকরণ।’

প্রদর্শনীর কিউরেটরিয়াল অনুসন্ধান, গ্রন্থনা ও লেখার দায়িত্বে রয়েছেন শিল্পী ও শিল্প-লেখক জাভেদ জলিল (জেজে)। তিনি এ প্রদর্শনীকে ‘দ্য এনালগ ড্রিমার’ এবং নদী ও চিত্রশিল্পীর ভেতরের লেনদেনের স্থান হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন

রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নদীকে কেন্দ্র করে বিশেষ আড্ডা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে থাকছে নদীর গান, নদী সাহিত্য, নদী কথা, নদী সুর, নদী পাঠ এবং বিশেষ শিল্পকর্মশালা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩:৫২