আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন শ্রমিক। খবর ল্য মরিসিয়েনের।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
৪ নভেম্বর বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স নামানোর কাজ করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাঁদের ওপর পড়ে। এতে কাচের পাতসহ বাক্সটির নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তাঁরা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available