• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৩৩:২৩ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে ৩৯ জন উদ্ধার, আটক ২

৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩৩

টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে ৩৯ জন উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং ২ পাচারকারীকে আটক করা হয়।

Ad
Ad

২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নস্থ কচ্ছপিয়া পাহাড়ের গহীনে থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

Ad

অভিযান সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় মানবপাচারকারী চক্র সদস্যরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ের চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের কয়েকটি স্থান হতে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে রয়েছে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ।

উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায়, পাহাড়ে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে প্রেরণের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

লে. কমান্ডার এম মোহাইমিনুল হক মাহিম জানান, উদ্ধার ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটক মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৪৭


কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০:২৪

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:০৯

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২১:৫৫







Follow Us