• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০১:৫৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৫:৩০

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
জাল নোটসহ গ্রেফতার। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

২৩ অক্টোবর শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পার দিলালপুর এলাকার বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী এলাকার মানিক (৩৮) ও চাঁদশিকারী এলাকার ইউসুফ আলী (৫০)।

আরও পড়ুন

পাবনায় চেতনানাশক খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, কারাগারে মাদ্রাসাশিক্ষক

অভিযানে তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১