• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে অটোয়ারী মাহি ফিলিং স্টেশন থেকে চোরাই বাইক উদ্ধার

২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:০১

পঞ্চগড়ে অটোয়ারী মাহি ফিলিং স্টেশন থেকে চোরাই বাইক উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের কাছ থেকে বাজাজ ডিসকোভার ১২৫ সিসির একটি চোরাই বাইক উদ্ধার করেছে ডিবি পুলিশ।

২৪ সেপ্টেম্বর বুধবার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের অফিস থেকে বাইকটি উদ্ধার করা হয়।

এ সময় এস আই আবু সাঈদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।  আসামী  আল আমিন উপস্থিত ছিলেন অপর দুই আসামী ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

মামলার বিবরণে জানা যায়, ১২ আগস্ট মঙ্গলবার গভীর রাতে আল আমিন, ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার উত্তর জালাসী পাড়া এলাকার সফিকুলের বাড়ি থেকে বাইকটি চুরি করে।

মামলার বাদী মো. সফিকুল ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজির পর গোপন সংবাদের ভিত্তিতে আমি নিশ্চিত হয়ে পঞ্চগড় সদর আমলী আদালত-১-এ মামলা দায়ের করি।

পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

আসামী আল আমিন কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে গত কিছুদিন ধরে পঞ্চগড়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষ শংকিত হয়ে পড়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬