• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৩৫:০৭ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয় খোলার ৩ ঘন্টার মধ্যে পুনরায় তালা, আটক ৫

১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১২:৩২

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয় খোলার ৩ ঘন্টার মধ্যে পুনরায় তালা, আটক ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা আওয়ামী লীগের কার্যালয় বুধবার ভোরে খোলার মাত্র তিন ঘণ্টার মধ্যে পুনরায় তালাবদ্ধ হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তালা ভেঙে কার্যালয় খোলার পর জেলা বিএনপির নেতাকর্মীরা পুনরায় তালা দিয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

Ad

১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের আবদুর রহিম এর ছেলে মো. সফিকুল ইসলাম নাজিম (৪৩), সদর কাদির হানিফ ইউনিয়নের মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ কাউছার হামিদ (৩৮), মো. হেদায়েত উল্লাহ ছেলে মো. জিয়াউল রহমান রাজ (৪৮), চর মটুয়া ইউনিয়নের হানুর মিয়ার ছেলে মো. আবু সাঈদ (৫৫), পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত নরছন্দ পালের ছেলে বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯)।

এদিন ভোরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা কিছুক্ষণ সেখানে অবস্থান করে স্লোগান দেন এবং একটি ব্যানার লাগিয়ে চলে যান।

নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যানারটি মূল ফটকে লাগায়। ব্যানারে লেখা ছিল ‘দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো।’

তবে বিষয়টি জানার পর বিএনপির নেতাকর্মীরা মাইজদী টাউন হল মোড়ে এসে ব্যানারগুলো ছিঁড়ে দিয়ে পুনরায় গেইটে তালা লাগিয়ে দেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘তালা খোলার ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও আটক করার চেষ্টা চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দৌলতপুরে নেশাগ্রস্ত যুবক আটক, এক বছরের কারাদণ্ড
দৌলতপুরে নেশাগ্রস্ত যুবক আটক, এক বছরের কারাদণ্ড
১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৬



তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৩২




নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৫:৫৭


Follow Us