• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:১২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৪:৩৬

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে যাতে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত রাখা হয়। রিটে দাবি করা হয়েছে, জুলাই জাতীয় সনদ অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট শুনানি হতে পারে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই ভোটে মোট ভোটের হার ৬০.২৬ শতাংশ। ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পায় ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট পায় ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলাফল গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪





Follow Us