• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৪:২৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন

১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:৪৭

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের মধ্যে ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’ এবং সভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থী ‘নীল প্যানেল’ বিজয়ী হয়েছে। এছাড়া জামায়াতপন্থী ‘সবুজ প্যানেল’ থেকে ১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেল থেকে মোশাররফ হোসেন মাসুদ বিজয়ী হয়েছেন। একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ এবং সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেছেন। একই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন, লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন এবং সদস্য পদে নুর আলম ও শুভ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর গণনা শেষে বুধবার ভোরে ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ৬২৭ জন ভোটারের মধ্যে ৬১৩ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৪৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬