• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১৮:২১ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১১:৩০

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেন শায়রুল কবির খান।

Ad
Ad

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশাকে।

Ad

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারলে একটি আসন থেকে সংসদ সদস্য থাকতে পারবেন। সেই অনুযায়ী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us