• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৫৪:৫২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

ড. খন্দকার মারুফ

মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৬:৩৪

মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না

নিজস্ব প্রতিবেদক: ‘মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না’ বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের  অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, মাদকাসক্ত যুবসমাজ দেশ ও জাতির জন্য বোঝাস্বরূপ। মাদকাসক্ত যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বড় বাধা। দাউদকান্দি উপজেলা এখন মাদকের অভয়ারণ্য হয়ে গেছে। মাদকের রুটগুলো চিহ্নিত করে কঠোরভাবে ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Ad
Ad

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতিনিধি- ড. খন্দকার মারুফ হোসেন ‘উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Ad

তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা কোনো অপকর্মে জড়িত হলে ববরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বাজার মনিটরিং করতে গিয়েও মেঘনা এবং দাউদকান্দির বিভিন্ন স্থানে মতবিনিময়কালে এইসব কথা বলেছি। বিশেষ করে এখন মাদক কারবারি ও মাদক সেবিদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের এবং চাঁদাবাজদের কঠোর হাতে পাকড়াও করে আইনি ব্যবস্থা নিতে দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশনা দেন।

সভায় প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান দাউদকান্দি  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার ও উন্নয়ন এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি দাউদকান্দির বিভিন্ন স্টেশনে সিএনজি চালিত অটোরিক্সায় চাঁদাবাজি বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।

ড. খন্দকার মারুফ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। আপনাদের আচার আচরণ ও সকল কর্মকাণ্ডে সেবাধর্মী মনোভাব পোষণ করতে হবে। তাহলে দাউদকান্দিতে একটি সুন্দর শান্তিপূর্ণ নিরাপদ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক দাউদকান্দি গড়ে তুলতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

এসময় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০



Follow Us