• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ০৮:৫৪:৪৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন রোধে টাস্কফোর্সের অভিযান

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:৪৯

তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন রোধে টাস্কফোর্সের অভিযান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়ে তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিস্তা নদীর ডিমলা উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি নৌকা, ৬টি স্যালো মেশিন এবং ৫টি সিক্স সিলিন্ডার মেশিন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ৪টি নোঙ্গর, ২টি কোদাল, ১টি বেলসা ও ৭টি লোহার টুকরি জব্দ করা হয়।

Ad

প্রশাসন সূত্র জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- মো. ইমরানুজ্জামান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। ডিমলা থানার সাব-ইন্সপেক্টর মো. রেজাসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ।

এছাড়াও অভিযানে অংশ নেন মো. সাইফুজ্জামান, সুবেদার, বানির্ঘাট বিওপি এবং তাঁর অধীনস্থ সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নদী ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us