• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:১২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি আজিজুর রহমান, সম্পাদক সিরাজুল

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৩৭

কালিয়াকৈরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি আজিজুর রহমান, সম্পাদক সিরাজুল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান তার বক্তব্যে বলেন,“সমিতির সকল সদস্য আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া আদায়ে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব।”

সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “এই বিজয় শুধু ব্যক্তি নয়, পুরো দলিল লেখক সমাজের। সদস্যদের স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে একটি কার্যকর ও আধুনিক সমিতি গড়ে তুলতে আমরা কাজ করবো। সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের একান্ত প্রয়োজন।”

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭