• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৫৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে জুয়েলারির দোকানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুট

২৩ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৫:৪৬

পঞ্চগড়ে জুয়েলারির দোকানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Ad

২২ এপ্রিল মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। জুয়েলারির মালিক লব বণিক পৌর সদরের বানিয়াপট্টি এলাকার বাসিন্দা।

ওই দোকানের স্টাফ নন্দ কুমার রায় বলেন, সোমবার দিনে দোকান খোলা ছিল। দোকান মালিকের মেয়ের বিয়ের জন্য সন্ধায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টায় দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ও সিন্ধুক ভাঙ্গা। পরে মালিক খবর পেয়ে এসে দেখেন সব স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি। এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই। সিসিটিভির ফুটেজ চেক করে দেখা যায়, সকাল ৬টায় দোকানের ভিতরে ও বাইরে ১১ জন দুর্বৃত্তকে। তিনি বলেন, দুল, আংটি, চুরিসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে, যার মূল্য প্রায় ৮০-৮৫ লাখ টাকা।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহিল জামান বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ণ চুরির বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো এজাহার পাইনি। পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১


Follow Us