• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৪:০৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

পরকীয়ার জেরে সংসার ভাঙায় এখন প্রেমিকের বাড়িতে অনশন করছেন তিনি

২৪ জুন ২০২৪ সকাল ০৭:৫৩:১১

পরকীয়ার জেরে সংসার ভাঙায় এখন প্রেমিকের বাড়িতে অনশন করছেন তিনি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের প্রেম পরকীয়ায় গড়ালে তার জেরে সংসার ভেঙে যায়। তাই সাত বছরের সংসার, এক সন্তান এবং বাবা-মায়ের ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ভালোবাসার দাবি নিয়ে। তবে ভাগ্যর কি নির্মম পরিহাস পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পর এখন মেনে নিচ্ছে না সেই প্রেমিকও।  দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বাবলি আক্তার (২৪) নামে এক সন্তানের জননী।

২৩ জুন রোববার সকাল ১১টা থেকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ী এলাকার দেবারুপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ান ইসলামের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক রেজওয়ান ইসলাম।

বাবলি আক্তার জানান, বিয়ের দুই বছর পর থেকেই প্রথমে তাদের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরকীয়া প্রেমের সম্পর্কের পর তাদের সরাসরি যোগাযোগ শুরু হয়, এভাবেই পরকীয়া সম্পর্ক চলে চার বছর। তার স্বামী পরকীয়ার বিষয়ে জানতে পারলে বাবলি আক্তারকে ডিভোর্স দেন। অন্যদিকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক রেজওয়ান একাধিকবার তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান বাবলি।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

প্রেমিকের বাড়িতে এসে অনশন করা ঐ নারীর কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়। এর পর তালা ঝুলিয়ে পরিবারসহ পালিয়েছে পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম ।

এ প্রসঙ্গে মতামত জানতে রেজওয়ান ইসলামকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে একটি কল রেকর্ড সূত্রে জানা যায়, ৪ বছরের সম্পর্কের বিষয়টা স্বীকার করলেও বিয়ে করতে নারাজ তিনি।

এ বিষয়ে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন, ঘটনাটি সত্য।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ নিয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪