• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৪:০৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ৫০ ঊর্ধ্ব বিধবা নারী

১৯ মে ২০২৪ সকাল ০৯:৪৭:২৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ৫০ ঊর্ধ্ব বিধবা নারী

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে ৫০ ঊর্ধ্ব বয়স্ক বিধবা মহিলা তিনদিন যাবৎ বিয়ের দাবিতে তার সমবয়সী প্রতিবেশী প্রেমিকের বাড়িতে অনশন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিজপাড়া গ্রামের এমাজ উদ্দিন আকন্দের পুত্র জিল্লুর রহমান নিকটতম প্রতিবেশী মৃত মধু প্রামানিকের স্ত্রী শেফালী বেগমের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন।

গত তিন দিন পূর্বে গভীর রাতে শেফালী বেগমের শোবার ঘরে পরিবারের লোকজন তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এ সময় কৌশলে জিল্লুর রহমান পালিয়ে গেলে পরিবারের লোকজন শেফালী বেগমকে বাড়ি থেকে বের করে দেন। পরে নিরুপায় হয়ে শেফালী বেগম প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের আইসি শুকুর আলী জানান, ‘অনশনের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪