• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:১৪:৫২ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

বাকেরগঞ্জে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

৬ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২১:৩৫

বাকেরগঞ্জে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

উত্তম কুমার, বাকেরগঞ্জ ( বরিশাল ) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আতাকাঠী গ্রামে আলী আজিম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

৫ মার্চ রোববার সকালে পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলী আজিম বরিশাল নগরের বটতলা নবগ্রাম রোডের আবদুল্লাহর ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. মোস্তফার নেতেৃত্বে উপ-পরিদর্শক মো. মাহমুদ হাসান, এসআই মজিবুর রহমান এবং এএসআই সোহেল রানা অভিযান চালিয়ে আলী আজিমকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

তিনি বলেন, আলী আজিমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

মাদকের বিরুদ্ধে কোনও ছাড় নেই।  মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২