• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪৯:০৩ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

১৪ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৮:১৭

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাফু আলম (৫০) ও মো. ইয়াছিন (১৮) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

১২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়ন ও শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ১১ পিস স্কাফ সিরাপসহ তাদের আটক করা হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই অমর্ত্য মজুমদারের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সদর ইউনিয়নের (ধান্যদৌল বাজার–মহালক্ষীপাড়া) পাকা রাস্তার মাথা থেকে ১০ কেজি গাঁজাসহ মাফু আলমকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার মাফু আলম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা মধ্যপাড়া গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে অভিযান চালিয়ে (বাগড়া বাজার–শশীদল বাজার) বাগড়া ঈদগাহ মাঠের সামনের পাঁকা রাস্তার উপর থেকে মো. ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশ তার দখলে থাকা ১১ পিস স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ইয়াছিন ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগড় গ্রামের মো. সোহেলের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাস
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪


Follow Us