• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫০:০৩ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

১২ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৩৮:২৮

কুমিল্লায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে ও শনিবার দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হল, বীথী (২৭), ইয়াসমিন (২৫), অন্তর (২৭) ও রাজু আহম্মেদ রাসেল (২৪)।

Ad
Ad

তাদের মধ্যে বীথী জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কাউয়ামাড়া গ্রামের মো. রুবেলের স্ত্রী, ইয়াসমিন একই গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী, অন্তর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (খালপাড়) গ্রামের লাতু মিয়ার ছেলে ও রাজু আহম্মেদ রাসেল শশীদল (উত্তরপাড়া) গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে পৃথকভাবে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক এসআই শফিক উল্লাহ ও এসআই শিশির ঘোষ। এসময় মাদক কারবারি প্রতিজনের কাছ থেকে দুই কেজি করে মোট আট কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, আটক হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাস
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪


Follow Us