• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:২৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে হেরোইন পাচারকালে র‍্যাবের হাতে মাদক কারাবারি আটক

২ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৩:২১

সৈয়দপুরে হেরোইন পাচারকালে র‍্যাবের হাতে মাদক কারাবারি আটক

নীলফামারী প্রতিনিধি: মলদ্বারের ভিতরে ঢুকিয়ে রেখে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক মাদক বিক্রেতাকে আটক করেছে। 

৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি এর একটি দল নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৭০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর গ্রামের মৃত সাজ্জাদ চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নীলফামারী জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে হেরোইন সরবরাহ করে আসছিলেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় সৈয়দপুর রেল স্টেশনের বিপরীত পাশে আক্তার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. নজরুল ইসলাম (৭০) কে আটক করে র‌্যাব। এ সময় তার মলদ্বারের ভিতরে বিশেষভাবে রক্ষিত ৯৫ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ১১শ’ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে তার দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি বহুদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান সংগ্রহ করে নীলফামারীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬