• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:২১:১৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

৮ অক্টোবর ২০২৩ রাত ০৮:১৮:৫০

বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি অমান্য করে চরের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ৭ অক্টোবর শনিবার উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাদিশ ও দক্ষিণ সাদিশ গ্রামের পান্ডব নদীর চরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

তিনি বলেন, উপজেলার কয়েকটি চরে একটি চক্র সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। দীর্ঘ দিন ধরে মাটি কেটে নেয়ার এমন অভিযোগের প্রেক্ষিতে ৭ অক্টোবর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টুয়াখালীর বাউফল ‍উপজেলার উত্তম পাল নামের অভিযুক্ত একজনকে ৫০  হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল এসময় স্থানীয়দের অবৈধভাবে মাটি কাটতে নিষেধ করেন। তিনি মাটিকাটা রোধে সকলের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তিনি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ