রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় এক নারীর গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করে যৌন সম্পর্ক করার ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হুমকির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ জুলাই শুক্রবার দুইজনকেই পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- আরপিএমপি হারাগাছ থানাধীন রংপুর সিটির আট নাম্বার ওয়ার্ডের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) ও একই এলাকার মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)।
মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পরই অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এমদাদুল জানায় সে প্রতিবেশী ভাজিতার মোকারেম মোকার কাছ থেকে গোসলের নগ্ন ভিডিও নিয়েছেন। পরে অভিযান চালিয়ে মোকারেমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোকারেম জানায় প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে ওয়াশরুমে গোসল করছিল। এ সময় সে গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করে। দীর্ঘদিন পর ২০ জুলাই সোমবার বিকেল ওই নারীর হোয়াটস্অ্যাপ নাম্বারে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। কিন্তু ওই নারীর কোনো সাড়া না দেয়ায় সেই ভিডিও প্রতিবেশী চাচা এমদাদুলের হোয়াটস্অ্যাপে পাঠিয়ে দেয় মোকারেম। পরে ২২ জুলাই দিনগত গভীর রাতে ওই নারীর হোয়াটস্অ্যাপ নাম্বারে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে দেয় এবং তার সাথে যৌন সম্পর্ক করার ম্যাসেজ পাঠায় এমদাদুল।
মামলার তদন্তকারী এসআই মাহাবুব রহমান বলেন, আটক দুইজনের মোবাইলে ওই নারীর গোসলের নগ্ন ভিডিও এবং হোয়াটস্অ্যাপে ম্যাসেজ পাওয়া গিয়েছে। দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুইজনকেই রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন আদালত কোর্ট পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী জানান, হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলার গ্রেফতার দুইজনকেই আদালতে মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, নারীর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। বিচারিক আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের অপরাধী গণ্য করা যাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available