• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৫:০৮ (09-Sep-2026)
  • - ৩৩° সে:
রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরে নারীর নগ্ন ভিডিও ধারন করে ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগের মামলায় আরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করে হারাগাছ থানা পুলিশ।২ আগষ্ট রবিবার দুপুরে পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনের আরিফুলকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে শনিবার (০১ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ।মামলার তদন্তকারী ও রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন ঘটনার এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেফতার আরিফুল ইসলামের বাড়ী হারাগাছ থানাধীন রংপুর মহানগরের চাদকুঠি তেলিটারী গ্রামে। অভিযুক্ত যুবক প্রতিবেশী হওয়ার সুযোগে ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ছলনায় ওই নারীর নগ্ন ভিডিও ধারন করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নারীর কাছে টাকা দাবী করে আরিফুল। স্বামী-সন্তান ও সমাজে সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু ২৪ জুলাই নারীর ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিল আকাশ নামে ফেসবুক আইডতে ছেড়ে দেয় আরিফুল। ঘটনা জানাজানি হলে এ ব্যাপারে শনিবার ওই নারী হারাগাছ থানায় আরিফুলের বিরুদ্ধে অভিযাগ দায়ের করেন।রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, এ ঘটনায় সুবিধা গ্রহণ ও মর্যাদাহানির উদ্দেশ্যে পর্ণগ্রাফি উৎপাদন ও সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে গনউপদ্রব সৃষ্টি করার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।