নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
১৪ জুলাই মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেফতার আসামিরা হলেন, জিন্নাহ মণ্ডল (৪২), হযরত আলী (৩৮), জামাল মিয়া (৩০), আবিজ হোসেন (২৫), শরীফুল ইসলাম (৩৫), সোহেল (৩০), জাবেদ হোসেন (২২), রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫), রাকিব (২৪), সেলিম (৪৫), সাথী আক্তার (৩৫) এবং রিতা আক্তার (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামির কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে জুয়া আইনে আটজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available