• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৭:৪৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

১৫ জুলাই বুধবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া ডিয়ন মেয়ার্স ২০ এবং শেষদিকে ব্রাড ইভান্স ১০ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন। ইনিংসের চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। মারুমানি ৯ বলে ১৪ রান করেন।

এরপর তিন নম্বরে নেমে ডিয়ন মেয়ার্স ২০ রান করেন। এক প্রান্ত আগলে রেখে ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। পরে অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্লও ছোট ছোট ইনিংস খেলে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন। শেষদিকে ব্রাড ইভান্সের ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে ১৭০ রানে পৌঁছায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন গতিময় পেসার নাহিদ রানা। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৭১ রান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭