• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৪:১৯ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য, ৭ মাদক কারবারি, ৬০ মাদকসেবী ও অন্যান্য অপরাধে ২০ জনসহ মোট ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর মডেল থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৫ জন মাদকসেবী, ১৬৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি, একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজন রয়েছেন। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৭ মাদকসেবী, ২ মাদক কারবারি, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অভিযানে ৪ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ ৬ জন গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের এক সদস্য ও অন্যান্য অপরাধে ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬ মাদকসেবী, একটি চাকুসহ ৩ ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ ২৩ জন গ্রেফতার হয়েছেন।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ২ মাদকসেবী ও ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিসহ মোট ৪ জনকে গ্রেপতার করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ২ মাদক কারবারিসহ ৫ জন গ্রেফতার হন। একই সময়ে ডিবি পুলিশের অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ ৮ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্যমতে, সাত থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৯১ জন আসামি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক কারবারি ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে ২০ জন রয়েছেন।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০১

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫১

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪