• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০৭:১০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল!

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৩:৫৭

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল!
সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে এপার-ওপার দুই বাংলাতেই বেশ পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল। পরবর্তীতে এপার বাংলায় নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন। বর্তমানে ছোটপর্দার আলোচিত অভিনেতা তিনি। তবে তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি।

এদিকে সম্প্রতি আলোচিত এই অভিনেতার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৪৫ সেকেন্ডের ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে―অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিওতে কথা বলছেন এই অভিনেতা। যা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। কারও মতে, ‘অশ্লীলতার দৌড়ে নেতার চেয়ে কোনো অংশেই কম যায় না অভিনেতাও।’ আবার কেউ বলছেন, ‘বিষয়টি কি সত্যি, নাকি এআই দিয়ে তৈরি।’ আবার কেউ বলছেন, ভিডিও কলের ওপাশে থাকা নারী কে?

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল।

তারপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন। পরবর্তীতে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন। তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। এছাড়াও পরবর্তীতে একই নির্মাতার পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা লাভ করেছেন পাভেল।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন ডে উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন ডে উদযাপন
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৩:৩১


৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০১

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫১

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪