ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ নভেম্বর বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), অকোটেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় আব্দুস সোবহানও সেখানে উপস্থিত ছিলেন। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যে তাকে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেফাতরের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available