• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৮:২৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:
মতিঝিল থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মতিঝিল থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল এলাকা থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।এটিভি/এসআইআর