• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:৪০:১০ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৩ আগস্ট সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া, আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়ার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।এসময় সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল'ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।  সূত্র: যমুনা টিভি