• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:৪১ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

নাহিদ রানার ৬ উইকেট, বাংলাদেশকে ১৪২ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৬:৩০

নাহিদ রানার ৬ উইকেট, বাংলাদেশকে ১৪২ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়ে নেমেছিল টেস্ট জয়ের তৃপ্তি নিয়ে। কিন্তু, ফরম্যাট বদলের সঙ্গে সঙ্গে বদলেছে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ জুলাই সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

অধিনায়কের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নাহিদ রানা। তার বোলিং তোপে ছন্নছাড়া হয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ৩৬.৪ ওভারে অলআউট হয় ১৪১ রানে।

ইনিংসে বাংলাদেশের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার নাহিদ। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২১ রানে নেন ৬ উইকেট। এতে রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের দখলে।

ইনিংসে বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুটি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে তাসের ঘরের মতো ভেঙেছে রানার বোলিংয়ের সামনেই। এতটাই যে, ৬ জন ব্যাটার স্পর্শই করতে পারেননি দুই অঙ্কের রান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক রিচার‌্ড এনগারাভার ব্যাট থেকে।

শুরুটা খারাপ করেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। এরপর শুরু হয় বাংলাদেশের বোলিং ঝড়। পরের ১৫ রানে ৬ উইকেট হারায় দলটি। ৭০ রানের মাথায় হারায় ৮ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেননিয়ামুরি-এনগারাভা। যদিও বেশিদূর এগোতে পারেনি তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪










Follow Us