• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:৫৫ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে যেতে পারে

৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৭

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে যেতে পারে

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডেরা।

৬ জুলাই সোমবার ভোরে জোড়া গোল করে বিশ্বকাপ থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছেন হালান্ড। এই জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৭। চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

সমান সংখ্যক গোল রয়েছে আরও দুই ফুটবলারের। পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপ্পে। মেসি চার ম্যাচে করেছেন ৭ গোল। অর্থাৎ, তিন ফুটবলারই সাতটি করে গোল ইতিমধ্যেই করে ফেলেছেন।

এই প্রথমবার বিশ্বকাপে তিন ফুটবলার সাত বা তার বেশি গোল করেছেন। চার বছর আগে সংখ্যাটা ছিল দুই। কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে সাত বা তার বেশি করেছিলেন। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে তিন। আজ পর্যন্ত কোনও বিশ্বকাপে তিন জন ফুটবলার সাত বা তার বেশি গোল করেননি।

একটি বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে ফ্রান্সের জাঁ ফঁতের। ১৯৫৮ সালের বিশ্বকাচে ছয় ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তিনি। ১৯৫৪ সালের বিশ্বকাপে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির সাভর কোসিস।

মেসি, এমবাপ্পে ও হালান্ড যে গতিতে এগোচ্ছেন, তাতে তারা ফাইনাল পর্যন্ত গেলে এক বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও এবার ভেঙে যেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪










Follow Us