• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪১:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা

৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪

মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট: পাইপলাইনের টাই-ইন কাজের কারণে গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মঙ্গলবার (৭ জুলাই)।

৬ জুলাই সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বার্তায় বলা হয়, ৭ জুলাই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে।

এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

এছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯