• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৮:১০ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:২৯

জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

৬ জুলাই সোমবার বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দণ্ডাদেশ প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us