• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:২১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪২

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি: আজকের শিক্ষকরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা আইনশৃখলা ও সমাজকে শেষ করে দিচ্ছে। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারী–শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে টাউনহল অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান ।

মন্ত্রী বলেন, বই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য নয়, ইতিহাসকে ধারণ করার জন্য। বিগত সময়ে মানুষকে পাঠ্যবই ব্যবহার করে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিক্ষকদের বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

শিক্ষাঙ্গণ থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন

তিনি আরও বলেন, কোনো দেশে নারী নির্যাতন, শিশুনির্যাতন ও শিশুশ্রম বিবেচনা করে বৈশ্বিক ইনডিকেটরে মাপা হয়। কোনো দেশ কতটুকু সভ্য এবং আরও কতটুকু সভ্য করে তোলা যায় তাতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই শিক্ষকরা স্কুলে গেলেন ছাত্র পড়ালেন এটুকুই দায়িত্ব নয়। আপনারা জাতীয়করণ বা সরকারীকরণ নিয়ে ভাবছেন আর সরকার ভাবছে আরও বড় কিছু নিয়ে। সরকার শিক্ষকদের সম্মানিত করতে চায়—তাই আপনাদের আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯