• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪২:৫৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রাপ্ত ৬৬ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৫৩৯ ভোট।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা আছে।

আরও পড়ুন

পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯