• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে কার্তিক ১৪৩৩ রাত ১২:২১:২৮ (05-Nov-2026)
  • - ৩৩° সে:
মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি: আজকের শিক্ষকরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা আইনশৃখলা ও সমাজকে শেষ করে দিচ্ছে। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারী–শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে টাউনহল অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান ।মন্ত্রী বলেন, বই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য নয়, ইতিহাসকে ধারণ করার জন্য। বিগত সময়ে মানুষকে পাঠ্যবই ব্যবহার করে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিক্ষকদের বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, কোনো দেশে নারী নির্যাতন, শিশুনির্যাতন ও শিশুশ্রম বিবেচনা করে বৈশ্বিক ইনডিকেটরে মাপা হয়। কোনো দেশ কতটুকু সভ্য এবং আরও কতটুকু সভ্য করে তোলা যায় তাতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই শিক্ষকরা স্কুলে গেলেন ছাত্র পড়ালেন এটুকুই দায়িত্ব নয়। আপনারা জাতীয়করণ বা সরকারীকরণ নিয়ে ভাবছেন আর সরকার ভাবছে আরও বড় কিছু নিয়ে। সরকার শিক্ষকদের সম্মানিত করতে চায়—তাই আপনাদের আরও দায়িত্বশীল হতে হবে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।এটিভি/ এইচকে