সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক: বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার এবং আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন, যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে।১৩ নভেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ ও ২ হাজর ৫০০ জন কৃষকের মাঝে সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে (বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ), তাদের সেলাই মেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে আপনাদের সমস্ত চাহিদা একসাথে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।এসময় সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এটিভি/ এম এইচ আই