• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৪:৩৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কারও কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এসময় গুজব প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কী।সূত্র: কালের কণ্ঠ