• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:২৫:১৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারীসহ উদ্ধার ১৩

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫০:০২

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারীসহ উদ্ধার ১৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

১ এপ্রিল বুধবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

আরও পড়ুন

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী যশোরে, করলেন বিয়ে

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সদর দক্ষিণ লম্বরী এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক একটি বাড়িতে আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বাড়ি থেকে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ঘটনায় জড়িত পলাতকরা হলেন মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা।

আরও পড়ুন

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত, চালক উধাও

সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক আরও জানান, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯





ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮