ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ৫ ডানপন্থা এমপি পেল জাতি, এনসিপির পরিকল্পনা এটাই ছিল বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী তাজনূভা জাবীন। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ৫ ডানপন্থা এমপি পেল জাতি, এনসিপির পরিকল্পনা এটাই ছিল বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী তাজনূভা জাবীন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।


ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘হিসাবের মধ্যে শুধু পঞ্চগড়ের সারজিস আর দিনাজপুরের আহাদ বাদ পরসে। বাকি ৬ জনের ঠিকঠাক দেখভাল করসে জামায়াত। ওই জোটের বাকি প্রার্থীদের হিসাব এনসিপির ভেতরে বা জামায়াতের খাতায় কখনও দেখি নাই। যদিও আমি এলিট, রাজনীতি বুঝি না। তারপরও এই ৮ জন ছাড়া আর কাউকে জামায়াত গুনসে কিনা সন্দেহ।’
এনসিপির সাবেক নেত্রী লেখেন, ‘খুবই মূল্যবান এই ৬টা আসন। অসংখ্য মানুষের সাথে সততা দেখাতে হলো, অজস্র মানুষের সাথে বেঈমানি করতে হলো, অজস্র মানুষকে মিথ্যা আশ্বাস দিতে হলো, তাদের স্বপ্নকে ভাঙতে হলো, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হলো সংসদ পর্যন্ত যেতে।’
এনসিপির কয়েকজনের জয়ের বিষয়ে তাজনূভা লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পর জাতি ৫ জন পিওর ডানপন্থার তরুণ এমপি পেল। শুরু থেকে এটাই পরিকল্পনা ছিল, এটাই লক্ষ্য ছিল এনসিপির। রামপুরার আহ্বায়ক পরিকল্পনা বুঝে নিজ স্বার্থে টুক করে ঢুকে পড়েছে। স্বজাতির ডালপালা যারা বাদ পড়ছে, তাদের সংরক্ষিত আর উচ্চকক্ষে নিয়ে নিবে। এরপর সংসারটা সুখের হলেই হয় এখন। কারমা বিচিং না করলেই হয়।’
নির্বাচনের ফলাফলে এবি পার্টির অবস্থান নিয়ে সাবেক এনসিপি নেত্রী লেখেন, ‘আর এবি পার্টির দুইজন জনপ্রিয় নেতা, আপনারা পুরো সময় এদের শেখাতে চেয়েছেন রাজনীতি, এখন এদের থেকে শেখেন।’
তিনি আরও লেখেন, ‘নিজের স্বার্থ কায়েম করতে বেঈমানিটা এমন সূক্ষ্মভাবে করতে হয় যেন সেটাকে বেঈমানি না রাজনৈতিক কৌশল মনে হয়, মহানুভব মনে হয়। শুভ সকাল।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available