• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩০:০৫ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:১৬

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল

স্পোর্টস ডেস্ক: টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক দীর্ঘ করেছে ইংল্যান্ড। জার্মান এই কোচের সঙ্গে ২০২৮ সালের ইউরো পর্যন্ত চুক্তি করেছে তারা।

Ad

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

Ad
Ad

২০২৪ সালের অক্টোবরে গ্যারেথ সাউথগেটের উত্তরসূরি হিসেবে নিয়োগ পাওয়া টুখেলের অধীনে ইংল্যান্ড এ বছরের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত ছিল। জার্মান কোচের অধীনে তারা গ্রুপের আটটি ম্যাচেই জয় পেয়েছে।

৫২ বছর বয়সি সাবেক এই চেলসি কোচ নতুন চুক্তির পর বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমার সময় বাড়াতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং বিশ্বকাপে তাদের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। এটি একটি অসাধারণ সুযোগ, আর আমরা দেশকে গর্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

এফএ জানিয়েছে, টুখেলের সঙ্গে নতুন এই চুক্তি বিশ্বকাপকে সামনে রেখে দলকে ‘স্বচ্ছতা ও পূর্ণ মনোযোগ’ দিতে সহায়তা করবে।

এর আগে বরখাস্ত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের স্থায়ী উত্তরসূরি হিসেবে টুখেলের নাম আলোচনায় এসেছিল। তবে ইংল্যান্ডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে টুখেল কার্যত বিশ্বকাপ-পরবর্তী সময়ে ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:০৩




২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:১৬





Follow Us