• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৯:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির বিজয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৩:৫৯

বগুড়ায় চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির বিজয়

স্টাফ রিপোর্টার বগুড়া: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় এবারের ফলাফল যেন সেই ইতিহাসকেই নতুন করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল।

ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। দিনভর কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। গণনা শেষে একে একে ফলাফল ঘোষণায় জেলায় ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও আনন্দ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
ধানের শীষ প্রতীকে কাজী রফিকুল ইসলাম ১,৭১,৪৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন পান ৫৭,৯৫৯ ভোট। অন্যান্য প্রার্থীর ভোট ছিল তুলনামূলক কম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বগুড়া-২ (শিবগঞ্জ)
মীর শাহে আলম ১,৪৫,০২৪ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান পান ৯৩,৫৪৮ ভোট। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিলেও ব্যবধান ছিল স্পষ্ট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)
আব্দুল মহিত তালুকদার ১,২৭,৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মাদ পান ১,১১,০২৬ ভোট। এ আসনে ভোটের লড়াই তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত বিজয় আসে বিএনপির ঘরেই।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
মো. মোশারফ হোসেন ১,৫৪,৬৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা ফয়সাল পান ১,০৮,১৯১ ভোট।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
গোলাম মোহাম্মাদ সিরাজ বিপুল ২,৪৭,০০০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. দবিবুর রহমান পান ১,৪২,০৯১ ভোট। এ আসনে ব্যবধান ছিল উল্লেখযোগ্য।

বগুড়া-৬ (সদর)
সবচেয়ে আলোচিত আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২,১৬,২৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুর রহমান পান ৯৭,৬২৬ ভোট। ফল ঘোষণার পর শহরজুড়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাসের ঢেউ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
মোরশেদ মিলটন ২,৬২,৫০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. গোলাম রব্বানী পান ১,১৫,১৮৪ ভোট।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাতটি আসনেই ধানের শীষের নিরঙ্কুশ জয়কে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন জনআস্থার প্রতিফলন হিসেবে।

বগুড়ার রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নতুন এক অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোটারদের প্রত্যাশা এখন নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ দেখার দিকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬