• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১৫:০৬ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৮:০৩

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। যা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কাস্ট হওয়ার চেয়ে ১৮ শতাংশ বেশি।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ইসির জন-সংযোগ পরিচালক।

তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনও কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩