• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২১:৫৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি

২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:৪১

কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোগান্তি বাড়ছে চরের খেটে খাওয়া মানুষদের।

২ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় আজ সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার ঘোড়া গাড়িচালক মো. জলিল মিয়া (৬০) বলেন, ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। হাত-পা বরফ হয়ে আসে।

পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল কাদের (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের মৌসুম। কিন্তু সকালে যে ঠান্ডা থাকে-তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কাজ না করলে তো সংসার চলবে না। তাই কাজ করার জন্য বের হয়েছি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

আরও পড়ুন

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯