• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ১২:১৩:০০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৩:৫৯

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা থেকে গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা ও ছাত্র আন্দোলনের কর্মী আবুল কালাম আজাদকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ।

৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে ও গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্রমণ্ডলীর সদস্য। 

আরও পড়ুন

সকল ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

সূত্র জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

দুপুরে আবুল কালাম আজাদ ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করেন।

ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু জানান, আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এই দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন

কৃষকেরা যেন উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেটাই আমাদের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

এ বিষয়ে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪