• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৪৭:১৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার

৩০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৯:১০

চকরিয়ায় ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা খালে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

২৮ এপ্রিল রবিবার রাত ১০টা থেকে সোমবার ২৯ এপ্রিল সকাল ১২টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ‘বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযানে নামে পুলিশ । অভিযানে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ‘মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামের তলা কাটা ছিল। ড্রামের ভেতর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।’

বিষয়টি বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯