নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাউছার (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ সেপ্টেম্বর রোববার উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১(১৬) উপধারায় কাউছারকে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত কাউছার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমরান।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
তিনি বলেন, আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available