• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৬:১০ (16-Oct-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল।১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার ও জব্দ করা হয়।এসআরবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।